প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই গাংডুবি রাজবংশীপাড়ায় ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ও অশালীন ছবি প্রকাশের কারণে স্থানীয়দের দ্বারা বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
১ অক্টোবর রাতে স্থানীয়রা বাসুদেবকে আটক করে পুলিশকে অবহিত করেন। পরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে ২ অক্টোবর দুপুর ১২টার দিকে বাসুদেব রাজবংশীকে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন