প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সিনেমা হল পরিচালনার কারণে এক রোহিঙ্গা যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম জাহিদুল্লাহ (৪৫), তিনি ক্যাম্প-১৯ এর বি/০৬ ব্লকের কালা মিয়ার ছেলে। তার এফসিএন-নং হচ্ছে ১৯৪৭৯৭।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর বি/০৬ ব্লকে অবৈধভাবে পরিচালিত একটি সিনেমা হলের বিরুদ্ধে তদন্ত ও অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ক্যাম্প-১৯ এর বি/০৬ ব্লকের বাসিন্দা জাহিদুল্লাহ ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া নিজ উদ্যোগে একটি গুদামঘর সদৃশ বড় শেল্টার নির্মাণ করে সেখানে আকাশ সংযোগের মাধ্যমে ৪২ ইঞ্চি টেলিভিশনে বিনিময়ের ভিত্তিতে সিনেমা প্রদর্শন করে আসছিলেন।
ক্যাম্প প্রশাসনের নজরে আসা এই ঘটনায় ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাহিদুল্লাহকে আটক করা হয় এবং জব্দতালিকা অনুযায়ী ৪২ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে নেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে নির্মিত শেল্টারটি তালাবদ্ধ করে দেওয়া হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, জাহিদুল্লাহকে সিনেমাটোগ্রাফ আইন, ১৯১৮-এর ৬(১) ধারার অধীনে দোষী সাব্যস্ত করে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ৪২ ইঞ্চি টেলিভিশন, একটি আকাশ সংযোগ ডিভাইস, একটি সোলার প্যানেল এবং দুটি ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন