প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি অটোরিকশা গ্যারেজে ভয়াবহভাবে ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্যারেজ মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নেওয়া হয়েছে এবং ১৬টি অটোরিকশার প্রায় ৮০টি ব্যাটারি লুট করে নেয় একদল দুর্বৃত্ত।
বুধবার (১০ জুন) ভোররাতে উপজেলার আড়াইওড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গ্যারেজ মালিকের নাম মো. মবিন মিয়া।
গ্যারেজ মালিক মবিন মিয়া এই সম্পর্কে জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল টিনের বেড়া টপকে তার গ্যারেজে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে দেয়। এই সময় দুর্বৃত্তরা তার মুখে পিস্তল ঠেকিয়ে তাকে চিৎকার না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরো জানান, এরপর দুর্বৃত্তরা একে একে ১৬টি অটোরিকশা থেকে প্রায় ৮০টি ব্যাটারি খুলে নেয়। যাওয়ার সময় তারা গ্যারেজে থাকা সিসিটিভি ক্যামেরার সব যন্ত্রপাতিও লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা যাওয়ার পর তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় দুই মাস আগে একই এলাকার আরেকটি গ্যারেজ থেকেও ১৫ থেকে ১৬টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনার সম্মুখীন হয়েছিলেন। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত বা জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে অপরাধীরা পুনরায় এ ধরনের দুঃসাহস দেখিয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বুধবার সকালে মবিন মিয়া কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, ‘ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন