প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) এবং সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর গদি বর্তমানে নড়বড়ে অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য অনেক সমালোচনা তিনি স্বীকার করছেন এবং ইনফান্তিনো বর্তমানে ফিফার ইভেন্টগুলোর বেসরকারিকরণের পরিকল্পনা নিয়ে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছে।
বিশেষ করে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে সরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে, তিনি আশার আলো দেখতে পেলেন।
ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন এবং আস্থা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএইএফএ)। এক বিবৃতিতে, মধ্যপ্রাচ্যের এই দেশটি জানিয়েছে যে, আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন এবং সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনায় ইনফান্তিনোর নেতৃত্ব তারা সমর্থন করবে।
সম্প্রতি, বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিল ফিফা। ফিফার এই পরিকল্পনা ঘোষণার পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলগুলোর ফুটবল সংস্থা তীব্র আপত্তি জানায়। ক্রমবর্ধমান বিরোধিতার মধ্যেও, অবশেষে ফিফা তাদের প্রস্তাবটি প্রত্যাহার করে।
এরপরই শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করে যেখানে ইনফান্তিনোর সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই প্রস্তাবটি প্রত্যাহারের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য রক্ষা সম্ভব হয়েছে। তাছাড়া, ভবিষ্যতে ফুটবল, সমর্থক এবং বৃহত্তর ক্রীড়া সমাজের স্বার্থ বিবেচনায় যেকোনো নতুন প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।
শেখ হামদান বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন এবং বৈশ্বিক ফুটবল পরিবারকে আরো শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতে যে সমস্ত উদ্যোগ নেওয়া হবে, সেগুলোর প্রতি সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন অব্যাহত থাকবে।’
বিবৃতির শেষাংশে, জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে ইউএইএফএ জানিয়েছে যে, ফিফার বর্তমান নেতৃত্ব আন্তর্জাতিক ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও তারা সেই নেতৃত্বের পাশেই থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন