প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, টিকটক তারকা বানানোর লোভ দেখিয়ে ওই কিশোরকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
ভুক্তভোগী কিশোরের বাবা কয়েক বছর আগে মারা যান এবং এরপর থেকে সে তার মায়ের সঙ্গে বসবাস করছিল। ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোর নিয়মিতভাবে নিজের টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও আপলোড করত। প্রায় এক মাস আগে, এক ব্যক্তি তার কাছে ফোন করে। মামলার নথি থেকে জানা যায়, ওই ব্যক্তি কিশোরকে টিকটক তারকা বানানোর প্রতিশ্রুতি দেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি কিশোরের সাথে যোগাযোগ করার পর সোমবার (৭ সেপ্টেম্বর) তার সঙ্গে সরাসরি দেখা করার জন্য সময় নির্ধারণ করেন। নির্ধারিত সময়ে দেখা করার পর, ওই ব্যক্তি কিশোরকে নিয়ে একটি বাসায় যান। অভিযোগ রয়েছে, সেখানে ওই ব্যক্তি এবং তার এক সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরকে মাদক সেবনে বাধ্য করেন। পরে আরও দুই ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেন। তারা কিশোরের মোবাইল ফোন নিয়ে নেন এবং কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে দেন।
ভুক্তভোগী কিশোর পুলিশকে জানায়, নেশাগ্রস্ত হয়ে পড়ার পর উপস্থিত চার ব্যক্তি মিলে তাকে বলাৎকার করেন। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান এবং তাকে ফেলে রেখে চলে যায়।
কিশোরটি পরে বাসায় ফিরে তার মাকে পুরো ঘটনাটি জানায়। ছেলের কাছ থেকে ঘটনা জানার পর তার মা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি তাদের অবহিত করেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন চারজনকে আসামি করে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন