প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় ক্রিকেটে নতুন এক নজির দেখা গেল। আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের আগে ‘বন্দে মাতরম’ গাইলেন বুমরাহ এবং আইয়ার। এই দৃশ্যটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ম্যাচ শুরু হওয়ার আগে প্রথমে পুরো ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়। এরপর ভারত ও আফগানিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের কোনো ম্যাচের আগে জাতীয় সংগীতের আগে ‘বন্দে মাতরম’ পরিবেশনের ঘটনা এটি প্রথমবারের মতো ঘটল।
এ বিষয়ে স্টেডিয়ামে উপস্থিত অনেক দর্শক বিস্মিত হন। কারণ, পূর্বে ভারতীয় দলের ম্যাচগুলোতে সাধারণত শুধুমাত্র জাতীয় সংগীতই পরিবেশন করা হতো।
এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জুনে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজেও ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়নি।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ফলে এই পরিবর্তনটি এসেছে। সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-এর প্রথম ছয়টি স্তবক পরিবেশন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় গান ‘বন্দে মাতরম’ শেষ হওয়ার পর জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। পুরো ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে প্রায় ১৯০ সেকেন্ড সময় লাগে।
‘বন্দে মাতরম’ ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস ‘আনন্দমঠ’-এ প্রথম প্রকাশিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে গানটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন অধনিায়ক জয় হে’-এর রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন