প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেইমার জুনিয়র প্রতিদিন মাঠে লড়াই করে সান্তোসের অবনমন ঠেকানোর চেষ্টা করছেন। এবার তিনি মাঠের বাইরেও সান্তোসের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সম্প্রতি, নেইমারের পরিবার সান্তোসকে ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে রক্ষা করেছে।
নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টসের দ্বারা প্রদত্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার ফলে সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠে গেছে।
এই অর্থ সহায়তার মাধ্যমে ব্রাজিলের ক্লাবটি জ্যঁ লুকাসের জন্য মোনাকোর ১৭ লাখ পাউন্ডের (২৩ লাখ ডলার) ঋণ পরিশোধ করেছে। এর ফলে, তারা অবনমন-ঝুঁকি এড়ানোর লড়াইয়ে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পুনরায় লাভ করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সান্তোস ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মিডফিল্ডার জ্যঁ লুকাসের জন্য মোনাকোর কাছে থাকা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ পরিশোধের পর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সান্তোস। জুলাই মাস থেকে ক্লাবটির খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম ওই নিষেধাজ্ঞার কারণে আটকে ছিল।
এনআর স্পোর্টসের দেওয়া গুরুত্বপূর্ণ মূলধন সহায়তার পর নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে। এর বিনিময়ে সান্তোস এবং নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনও বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সান্তোস জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথে এগোতে পারবে। দারিও স্পোর্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আর্থারই ক্লাবটির প্রধান লক্ষ্য। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে পেলে অবনমন-ঝুঁকি থেকে বেরিয়ে আসার লড়াইয়ে সান্তোস তাৎক্ষণিকভাবে শক্তি বাড়াতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন