প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিকভাবে অথবা আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে জয়ী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন জেফরি স্যাক্স, যিনি একজন বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ এবং ভূ-রাজনীতি বিশ্লেষক। তার মতে, ট্রাম্প নিজেকে ‘দুর্বল’ হিসেবে উপস্থাপন করতে চান না, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে তিনি জয়ী হওয়ার অবস্থানে নেই।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) মেহর নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফরি স্যাক্স ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সম্ভাবনা, তেহরান-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ, সামরিক সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয় এবং আঞ্চলিক পরিস্থিতিতে বিশ্বশক্তিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
স্যাক্স বলেন, যুক্তরাষ্ট্রের সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধক্ষেত্রে কিংবা আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে সক্ষম হবেন না। তিনি উল্লেখ করেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে যুদ্ধের অবসান ঘটতে পারে।
এছাড়া, সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির সমালোচনা করেন স্যাক্স। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা এবং ইউরোপীয় নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
স্যাক্সের মতে, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জাতিসংঘ সনদের মূলনীতিতে ফিরে যাওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন কাঠামো গড়ে তোলা অপরিহার্য।
ট্রাম্প বৃহস্পতিবার (১২ নভেম্বর) বলেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালাতে তিনি দ্বিধা করবেন না। তবে পরবর্তীতে তিনি উল্লেখ করেন, উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তথ্যসূত্র: মেহের নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন