প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪ মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের উদ্দেশ্যে পরিচালিত হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য দেন। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, উন্নত বিশ্বের বহু দেশে কেয়ার গিভারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যদি এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হয়, তবে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে, এবং পাশাপাশি প্রবাসী আয় অর্জনের নতুন পথ উন্মোচিত হবে। দেশে কেয়ার গিভারের চাহিদাও বেড়েই চলেছে। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪ মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে কর্মরত ৬০ হাজার সেবা প্রদানকারীকে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার অন্যতম ভিত্তি হলো উচ্চমানের নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণ। নার্সিং শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে।
নার্সিং শিক্ষকদের আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য কানাডা সরকারের সহযোগিতায় একটি বিশেষায়িত নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া, নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণের জন্য সরকারি ২৫টি নার্সিং কলেজে ২ বছর মেয়াদি এমএসসি ইন নার্সিং কোর্স চালু করা হয়েছে এবং আরও আটটি সরকারি নার্সিং কলেজে এ কোর্সের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চারটি নার্সিং কলেজে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সও চালু করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাব ও সিমুলেশন সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু করার মাধ্যমে বাংলাদেশের নার্সিং শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন