প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের পূর্বে অনুষ্ঠিত শেষ টেলিভিশন বিতর্কে প্রধান দুই প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং লুইজ ইনাসিও লুলা দা সিলভা অংশগ্রহণ করেননি।
বৃহস্পতিবার ফ্লাভিও বলসোনারো বিতর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর আগে লুলা এই বিতর্কে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন। ফলে বিতর্কটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা নির্ধারিত সময়ে ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে অংশ নেন, যেখানে তার কয়েক কোটি সাবস্ক্রাইবার রয়েছে। অন্যদিকে, ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও তার বিতর্ক থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে নির্বাচনী আদালতের ‘সেন্সরশিপের’ অভিযোগ উত্থাপন করেন।
ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
৮১ বছর বয়সী লুলা রোববার প্রথম দফার ভোটে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলের মুখোমুখি হবেন। জনমত জরিপ অনুযায়ী, লুলা সামান্য এগিয়ে রয়েছেন।
তবে ২৫ অক্টোবর সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটে দুজনের অবস্থান প্রায় সমান বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।
কিছু বিশ্লেষক লুলার চূড়ান্ত বিতর্কে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে বামপন্থী নন এমন অংশগ্রহণকারীদের সম্মিলিত আক্রমণ এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
তবে নির্বাচনী আদালত অনুষ্ঠানের মঞ্চে লুলার অনুপস্থিতি বোঝাতে খালি চেয়ার রাখার অনুমতি না দেওয়ায় ফ্লাভিও আদালতের বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলেন।
অনুপস্থিত প্রার্থীকে নির্দেশ করে খালি জায়গার দিকে তাকিয়ে কথা বলার সুযোগ থেকে অন্যান্য অংশগ্রহণকারীদেরও বিরত রাখা হয়েছিল।
লুলা মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে ব্রাজিলের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন, তিনি এই হাড্ডাহাড্ডি নির্বাচন ‘খুব ঘনিষ্ঠভাবে’ পর্যবেক্ষণ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন