প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে হামদ-নাত পরিবেশন, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম এবং অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ হাসনাত জাহান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য পরিচালক কবি আক্তারুজ্জামান শাহ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফজলুল্লাহ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।
অনুষ্ঠানের একপর্যায়ে হামদ-নাত পরিবেশন করা হয়। এতে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ। পরে জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এটি উল্লেখযোগ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে ত্রিশালের রয়েছে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক। শৈশবের স্মৃতিবিজড়িত এ জনপদে কবির স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্য-চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন