প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট মহানগরজুড়ে পুলিশের চিরুনী অভিযানের ফলে ৩৬ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তারা উল্লেখ করেন যে, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৪ জন, জালালাবাদ থানার বিভিন্ন এলাকা থেকে ১১ জন, এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে ৮ জন, দক্ষিণ সুরমা থানার বিভিন্ন এলাকা থেকে ৪ জন, মোগলাবাজার থানার বিভিন্ন এলাকা থেকে ১ জন এবং শাহপরাণ থানার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশের গণমাধ্যম শাখা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন