ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির


পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

রাজধানীতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র পর্দা উঠেছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রোববার (১৮ অক্টোবর) সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী দিনে মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় দুপুর ২টায় স্বাগতিক বাংলাদেশ এবং নেপাল মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ ও ভারত প্রতিদ্বন্দ্বিতা করবে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার পর তিনি রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আসরের সূচনা করেন। এরপর মাঠের কেন্দ্রস্থলে প্রায় ১৫ মিনিটের একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য ও সাংস্কৃতিক প্রদর্শনী পরিবেশন করা হয়।

আরও পড়ুন: ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? বললেন ব্রেট লি

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের।" তিনি উল্লেখ করেন, স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী সিনিয়র দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার এই উদ্যোগ আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

তিনি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে বলেন, ‘অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা শক্তি, অধ্যবসায় এবং ক্রীড়াপ্রেমের প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তরুণ সমাজকে ক্ষমতায়িত করতে এবং সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলে চমৎকার অগ্রগতি হচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক আসর ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’ তিনি সকল দলকে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে সেরা নৈপুণ্য প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ বলেন, বাংলাদেশ আজ আবারও আন্তর্জাতিক হ্যান্ডবলের এক গুরুত্বপূর্ণ মঞ্চে আবির্ভূত হয়েছে।

ফেডারেশন সভাপতি টুর্নামেন্টের নামকরণের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এই টুর্নামেন্টটি উৎসর্গ করেছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী—যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা।’

আরও পড়ুন: ‘তারা শুধু অভিযোগই করতে পারে’—পিএসজির সমালোচকদের জবাব এনরিকের

তিনি আরও যোগ করেন, ‘আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন। এই আয়োজন বাংলাদেশ এবং এশিয়া জোন–২-এ নারী হ্যান্ডবলের বিকাশে নতুন গতি ও নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।’

সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগ পর্বের ম্যাচগুলো। এরপর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক আসরের পর্দা নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন

রাজধানীর ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর নেই।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের উৎপত্তি হয়।

বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালন ফকিরের ১৩৬তম তিরোধান দিবসে কুষ্টিয়ায় ভক্তদের স্মরণোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


লালন ফকিরের ১৩৬তম তিরোধান দিবসে কুষ্টিয়ায় ভক্তদের স্মরণোৎসব

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই আধ্যাত্মিক বাণীকে সামনে রেখে একতারা, দোতারা এবং ঢোল বাশির সুরে প্রকম্পিত হয়ে উঠেছে লালন ফকিরের ভবের হাট।

জাতপাতের ভেদাভেদ ভুলে লালন ভক্তরা নিজেদের এবং অজানাকে জানার চেষ্টা করছেন। মহাগুরু ফকির লালনের রীতি অনুযায়ী সাধু সঙ্গে দীক্ষা গ্রহণ করেছেন তারা। লালন ফকিরের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে তিন দিনের লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে পুণ্য সেবার মাধ্যমে সাধুসঙ্গ সম্পন্ন হয়েছে। লালন স্মরণোৎসব আগামীকাল (১৯ অক্টোবর) শেষ হবে।

আধ্যাত্মিক জগতের অন্যতম প্রভাবশালী সাধক ফকির লালন তার জীবদ্দশায় দৌল পূর্ণিমার তীথিতে ভক্তদের নিয়ে সাধু সঙ্গ করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার দেহত্যাগের পর অনুসারীরা তার স্মরণে তার রীতি অনুসরণ করে সাধু সঙ্গ শুরু করেন। পরবর্তীতে লালন একাডেমি এই উৎসবের আয়োজন করে আসছে। ১৩৬ বছর ধরে চলমান এই সাধুসঙ্গের উৎসব এখন বিশাল লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। এবারের উৎসবে স্মরণকালের সবচেয়ে বেশি দেশ-বিদেশি ভক্তরা ভবের হাটে সমবেত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে সাধু সঙ্গে বাল্য, রাখাল এবং পুণ্য সেবার মাধ্যমে মনের হিংসা ও রাগ দূর করতে মহাগুরু লালনের কাছে আসছেন তারা। এভাবে তারা নিজেদেরকে খাঁটি করে তুলছেন। তারা বলছেন, লালন ফকিরই সব ধর্ম ও বর্ণের মানুষকে একত্রিত করার প্রেরণা দিয়েছেন।

প্রতিনিয়ত আখড়াবাড়ির ভেতরে খণ্ড খণ্ড সাধু আস্তানায় গানে গানে লালন দর্শনের প্রচার চলছে। রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে লালন দর্শনের আলোচনা এবং গান গানে বাণী প্রচার করা হচ্ছে। লালন অ্যাকাডেমির মাঠে চলছে বাউল মেলা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এক মহা সম্মিলনে সবাই মেতে উঠেছেন।

লালন বিশ্লেষক হৃদয় শাহা ফকির মন্তব্য করেন, "নিজেকে জানতে ও যখনই প্রয়োজন হয় মানুষ এভাবে ভবের হাটে জড়ো হয়।"

ভক্তরা বলছেন, লালনের বাণী ছড়িয়ে দিতে পারলেই এই উৎসব সার্থক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুয়াতেমালায় ক্রীড়া কমপ্লেক্সে দুর্নীতিবিরোধী সাবেক কৌঁসুলিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


গুয়াতেমালায় ক্রীড়া কমপ্লেক্সে দুর্নীতিবিরোধী সাবেক কৌঁসুলিকে হত্যা

গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটির একটি ক্রীড়া কমপ্লেক্সে দুর্নীতিবিরোধী সাবেক কৌঁসুলি হুয়ান ফ্রান্সিসকো সোলোরজানো ফোপ্পাকে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার ক্যাম্পো মার্তে ক্রীড়া কমপ্লেক্সে যাওয়ার সময় দুই বন্দুকধারীর হামলায় এই ৪৩ বছর বয়সী আইনজীবী নিহত হন। তার সঙ্গে গুলিতে নিহত হয়েছেন আরও একজন ব্যক্তি।

দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত অপর ব্যক্তির নাম গুস্তাভো আদোলফো আগিলার গামারো। এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি কারবাইন ধরনের আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, "হত্যাকাণ্ডের সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি যারা এ অপরাধের নির্দেশ দিয়েছে, তাদেরও আইনের পূর্ণ শাস্তির মুখোমুখি হতে হবে।" এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট আরও বলেন, "যারা মনে করে সন্ত্রাস ছড়িয়ে মানুষ ও সরকারকে ভয় দেখানো যাবে, তারা ভুল করছে।"

সোলোরজানো ফোপ্পা দুর্নীতির বিরুদ্ধে কাজ করার জন্য পরিচিত ছিলেন। তিনি একসময় দেশের সরকারি কৌঁসুলির কার্যালয়ের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দেশটির কর কর্তৃপক্ষের প্রধান ছিলেন। এ সময়ে প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা পরিচালনা এবং বকেয়া কর আদায়ে ভূমিকা রাখেন তিনি।

২০২৫ সালে বারিও ১৮ নামের অপরাধী চক্রের সঙ্গে ন্যাশনাল ইউনিটি অব হোপ পার্টির কথিত সম্পর্ক এবং অপরাধী চক্রগুলোর সঙ্গে বিচার বিভাগের যোগসূত্র নিয়ে আলোচনায় তার নাম আসে।

২০২৩ সালে সাংবাদিক হোসে রুবেন জামোরার আইনজীবী দলের সঙ্গেও যুক্ত হয়েছিলেন ফোপ্পা। জামোরা মধ্য আমেরিকায় সাংবাদিকতার অপরাধীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। তবে পরে এক কৌঁসুলি ফোপ্পার বিরুদ্ধে বিচারকাজে বাধা দেওয়া এবং তথ্য নষ্ট বা গোপন করার অভিযোগ আনেন। এ কারণে তাকে জামোরার আইনজীবী দল থেকে সরে যেতে হয়।

ফোপ্পা অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে শেষ পর্যন্ত সমঝোতার অংশ হিসেবে অভিযোগ মেনে নিতে রাজি হন। ওই সময় তিনি বলেছিলেন, তিনি মনে করেন না যে তার ন্যায্যবিচার পাওয়ার সুযোগ রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে শতবছরের সম্প্রীতি, একই আঙিনায় মসজিদ ও মন্দির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


গোদাগাড়ীতে শতবছরের সম্প্রীতি, একই আঙিনায় মসজিদ ও মন্দির

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাটপাড়া এলাকায় ঐতিহ্যবাহী জামে মসজিদ ও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির পাশাপাশি অবস্থিত। দীর্ঘ একশত বছরেরও বেশি সময় ধরে, কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা ছাড়াই একই আঙিনায় নামাজ ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির একটি অনন্য নিদর্শন প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো, এবারও গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির শ্রীমন্তপুরে (হাটপাড়া) জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। দুপুর সাড়ে ১২টায় জোহরের নামাজের আজান শুরু হলে, ঢাক-ঢোল ও কাঁসরের আওয়াজ থেমে যায়। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও জামায়াতের সময় পূজার যাবতীয় বাদ্যযন্ত্র ও শব্দযন্ত্র বন্ধ রাখা হয়। এভাবে বছরের পর বছর ধরে, দুটি ভিন্ন ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় আচার পালন করে আসছেন।

স্থানীয়দের মতে, আজানের শব্দ শুনে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে যান, আর পাশের মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা দর্শনে ভিড় করেন। দুটি কমিটির সদস্যরা একত্রে বসে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেন। মসজিদ ও মন্দির সংলগ্ন মাঠটি সনাতন ধর্মাবলম্বীদের পূজার কাজে ব্যবহৃত হয়, এবং মসজিদের মুসল্লিরাও সেখানে ওয়াজ মাহফিলের আয়োজন করেন।

মন্দির কমিটির সভাপতি শ্রী শান্ত কুমার মজুমদার (রাখু বাবু) জানান, এই মন্দির প্রায় একশত বছরের পুরোনো। একই স্থানে মসজিদ ও মন্দির থাকার পরেও, হিন্দু-মুসলমানরা একত্রে বসবাস করছেন। তাদের মধ্যে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও ঘটবে না।

মসজিদের ইমাম এবং মহিশালবাড়ী শাহসুলতান (রহ.) কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. দুরুল হোদা বলেন, জন্মের পর থেকেই তিনি একই আঙিনায় মসজিদ ও মন্দির দেখে আসছেন। ভেদাভেদ নেই, সবাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেন। বিশৃঙ্খলা এড়াতে তারা সচেষ্ট থাকেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, বাংলাদেশ যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তার উজ্জ্বল উদাহরণ হলো গোদাগাড়ীর এই মসজিদ ও মন্দির। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মো. সুজন মিয়া এবং পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর রহমান বিপ্লব জানান, দীর্ঘ একশত বছর ধরে এখানে দুই ধর্মের মানুষ ভাই ভাই হিসেবে বসবাস করছেন। সম্প্রীতির এই সামাজিক বন্ধন পুরো দেশের জন্য একটি অনুকরণীয় বার্তা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%