প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন মন্তব্য করেছেন, "শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউই শান্তিতে থাকতে পারবে না।" তিনি উল্লেখ করেন, বিদেশে পাচার হওয়া অর্থ যে-কোনো মূল্যে ফিরিয়ে আনা হবে।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ২০২৭ সালে এশিয়ান প্যাসিফিক গ্রুপের সন্ত্রাসে অর্থায়ন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, "পাচার হওয়া অর্থ ফেরাতে কমপক্ষে ৫ বছর সময় লাগে।" তিনি আরও বলেন, "শেখ হাসিনাসহ অর্থ পাচারকারী কেউই শান্তিতে থাকতে পারবে না।" বিএফআইইউ ও দুদক একত্রে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কাজ করবে। এই উদ্দেশ্যে দুদকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের জানান, "দেশ থেকে পাচার হওয়া বিশাল অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে বিএফআইইউ-এর সঙ্গে কাজ করার জন্য নতুন করে কমিটি গঠন করা হয়েছে।"
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। সেখানে বলা হয়েছে, ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই হিসাব অনুযায়ী, প্রতি বছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী সুবিধাভোগীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন