প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘হাত ধোয়ার নায়ক হোন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল-আমিন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম ও আলফাডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দৈনন্দিন জীবনে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং বিভিন্ন রোগের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই সুস্থ থাকতে এবং রোগের সংক্রমণ প্রতিরোধে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং প্রয়োজনীয় অন্যান্য সময়ে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন