প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার অষ্টমীতে তেঘরিয়া ইউনিয়নের পূজামণ্ডপগুলোতে বিএনপির নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করেন।
ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা জানান, হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউনিয়ন পূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার বলেন, দুর্গাপূজা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার জন্য পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেই লক্ষ্যে কাজ চলছে। আবহমান বাংলার ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পলাশ শীল, ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী মোজাম্মেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন