প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতারকৃত ৬ জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
শনিবার (২২ আগস্ট) পুলিশ তাদের আদালতে হাজির করে। বিজ্ঞ বিচারক জেলা কারাগারে তাদের পাঠানোর নির্দেশ দেন। এর পর তাদের জেলা কারাগারে নেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকা থেকে পুলিশ ওই ৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান এবং রমজান আলীর ছেলে হৃদয় খান।
এর আগে, গতকাল শুক্রবার, গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল বের করেন। এই সময়ে তারা বিভিন্ন ধরনের কটুক্তিমূলক শ্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে গ্রেফতার করে, অন্যরা পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের করার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। আক্তাদের সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার বলে কোর্টে চালান করা হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন