ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলা: শফিক বাহিনীর প্রধান রাজধানীতে গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের ওপর হামলা: শফিক বাহিনীর প্রধান রাজধানীতে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে দস্যু শফিক বাহিনীর প্রধান ও ১৫ মামলার আসামি শফিককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার পর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-৯ এবং র‍্যাব-১০ এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতার করেন।

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ এর অধিনায়ক মো. নুরুন্নবী জানান, গত ১১ মে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর চার সদস্য গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বাঞ্ছারামপুরে যাচ্ছিলেন। সেই সময় নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে পৌঁছানো মাত্র, আগে থেকেই ওঁৎ পেতে থাকা ডাকাত শফিক বাহিনীর প্রধান শফিক এবং তার বাহিনীর সদস্যরা র‍্যাবের ওপর আকস্মিকভাবে সশস্ত্র হামলা চালায়। এ সময় শফিক ডাকাত তাদের ৩ ঘণ্টা আটক রেখে নির্যাতন চালায় এবং পরে তাদের নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শ্রমিক আন্দোলন শেষে পরিস্থিতি শান্ত

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চার গোয়েন্দা সদস্যের মধ্যে তিনজন গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এর মধ্যে কনস্টেবল মালেকের মাথায় আঘাত লাগে, হাবিলদার রাশেদ ডান হাত, কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর র‍্যাব রাতভর অভিযান চালিয়ে মোট ৯ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। তবে আগে কুখ্যাত ডাকাত সর্দার শফিক পালিয়ে যায়। প্রায় দুই মাস পরে একটি বিকাশ একাউন্টের সূত্র ধরে র‍্যাব-৯ এর সদস্যরা শফিক ডাকাতের অবস্থান জানতে পারে। পরে রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় আউলাহাটির রিয়াজ উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানিয়েছে, ইতোপূর্বে নবীনগর থানা পুলিশ ও র‍্যাবের ওপর হামলা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা, ধর্ষণ ও পর্ণোগ্রাফি সহ ১৫টিরও অধিক মামলা শফিকের বিরুদ্ধে রয়েছে।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান নতুন করে লিখার সুযোগ নেই: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


সংবিধান নতুন করে লিখার সুযোগ নেই: চিফ হুইপ

জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে। নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চীফ হুইপ উল্লিখিত বক্তব্যে বলেন, ওয়াকআউট বিরোধী দলের রীতি, তারা এটি করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, তা বুঝে-শুনে যায়নি। আমার বিশ্বাস তারা বুঝবে। আমরা সবাই একসাথে মিলেমিশে সংবিধান সংশোধন করবো।

তিনি আরো বলেন, বিরোধীদলকে বলতে চাই, আলোচনা করার জন্য তাদের জন্য সব সময়ই দরজা খোলা রয়েছে। সংবিধান সংশোধন কমিটিতে তারা তাদের নাম দেয়ার সঙ্গে সঙ্গেই যোগ করা হবে।

চিফ হুইপ গণভোটের রায় উপেক্ষা না করার কথা উল্লেখ করে বলেন, আন্দোলনের কোনো জায়গা নেই। আমরা একত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধী দল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নেয়।

এদিকে, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করার বিষয় নিয়ে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবনাকালে সংসদ থেকে বিরোধী দল ওয়াকআউট করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বস্তাবন্দি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজের ৩ দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


বস্তাবন্দি যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, নিখোঁজের ৩ দিন পর

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় তিনদিন নিখোঁজ থাকার পর শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক শিপন হাওলাদার সোহরাব হাওলাদারের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানাচ্ছে, গত ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিনদিন পর সোমবার তার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হলো।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করাও হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মহাদেবপুর থানা পুলিশের জোরদার অভিযানে গত ২৪ ঘন্টায় মোট গ্রেফতার ১৫

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


নওগাঁ মহাদেবপুর থানা পুলিশের জোরদার অভিযানে গত ২৪ ঘন্টায় মোট গ্রেফতার ১৫

পুলিশ সুপার নওগাঁ নির্দেশনায় অপরাধ প্রতিরোধে মহাদেবপুর থানায় অভিযান জোরদার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মহাদেবপুর থানার অভিযানে ওয়ারেন্ট মূলে ৬ জন, গ্রেফতার করা হয়।

গতকাল বিকেলে মহাদেবপুর থানার স্পেশাল ড্রাইভে ৫৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ নিয়মিত মাদক মামলায় ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে মাদক প্রতিরোধে মাদকের আস্তানায় অভিযানে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ০৭ জন আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোট ১৫ জন আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ ছেলের পাকা বাড়ি, বৃদ্ধা মায়ের ঠাঁই হলো খোলা আকাশের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


৪ ছেলের পাকা বাড়ি, বৃদ্ধা মায়ের ঠাঁই হলো খোলা আকাশের নিচে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চার ছেলের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী আরেসের নেছা খোলা আকাশের নিচে একটি ভাঙা চৌকিতে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। টানা বৃষ্টিতে চৌকিটিও ভিজে যাওয়ায় তার দুর্ভোগ আরও বেড়ে যায়। বৃদ্ধার সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তাকে ছেলের বাড়িতে আশ্রয় দেওয়া হয়।

ঘটনাটি উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে স্বামী হযরত আলীর মৃত্যুর পর আরেসের নেছা একাই চার ছেলে ও এক মেয়েকে লালন-পালন করেছেন। অভাব-অনটনের মধ্যেও সন্তানদের বড় করেছেন এবং মেয়ের বিয়েও দিয়েছেন। তাঁর চার ছেলে আব্দুর রহিম, মোমেন মিয়া, হুমায়ুন কবির ও ইয়াসিন মিয়া। এর মধ্যে ইয়াসিন মারা গেছেন।

অভিযোগ রয়েছে, অন্য ছেলেরা পাকা বাড়িতে বসবাস করলেও আরেসের নেছা দীর্ঘ প্রায় দুই মাস ধরে তৃতীয় ছেলে হুমায়ুন কবিরের বাড়ির পাশের একটি পুরোনো চৌকিতে খোলা আকাশের নিচে ছিলেন। সাম্প্রতিক টানা বৃষ্টিতে চৌকিটি ভিজে গেলে তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

বৃদ্ধার এমন অবস্থার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এলাকাবাসীর দাবি, মা-বাবার ভরণপোষণ ও নিরাপত্তা নিশ্চিত করা সন্তানের নৈতিক, সামাজিক এবং আইনগত দায়িত্ব। এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দা শাহ আলম মন্তব্য করেন, দুই ছেলের পাকা বাড়ি থাকলেও যদি মায়ের মাথা গোঁজার ঠাঁই না হয়, তার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। প্রবীণ বাসিন্দা সুরুজ মিয়া বলেন, মা-বাবার সেবা করা শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি সন্তানের কর্তব্য। এমন ঘটনা সমাজের জন্য লজ্জাজনক।

তৃতীয় ছেলে হুমায়ুন কবির দাবি করেন, তিনি সব সময় মায়ের দেখভাল করেছেন এবং অন্য দুই ভাই খোঁজখবর নেন না। বাড়িতে অতিথি থাকার কারণে গত দুই মাস মা বাইরে ছিলেন। এটিকে নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, এখন থেকে মায়ের পুরো দায়িত্ব নেবেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামের নজরে এলে তিনি রবিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে আরেসের নেছাকে উদ্ধার করে হুমায়ুন কবিরের বাড়িতে থাকার ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সোমবার ছেলেদের ডেকে সতর্ক করা হয়েছে। তারা মায়ের যথাযথ দেখভাল করবেন বলে আশ্বাস দিয়েছেন। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণে রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%