প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কাজের সফলতা অর্জন করা সম্ভব নয়। পবিত্র কুরআন ও হাদিসে বিপদ, দুশ্চিন্তা বা যেকোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য লাভের জন্য বহু দোয়া বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী (স.) এই দোয়া সমূহ পাঠ করতেন এবং সাহাবিদেরকে তা শিখিয়েছেন।
দোয়া ইউনুস
কঠিন বিপদের সম্মুখীন হলে যখন কোনো উপায় খুঁজে পাওয়া সম্ভব হয় না, তখন এই দোয়া পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে। হজরত ইউনুস (আ.) মাছের পেটে অবস্থানকালে এই দোয়াটি পাঠ করে মুক্তি লাভ করেছিলেন।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমীন।
অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত।
এক ব্যক্তি জানতে চেয়েছিলেন, আল্লাহর সাহায্য লাভের উপায় কী? তার প্রশ্নের উত্তরে ঢাকা উত্তরার জামিয়া ইমাম বুখারীর মুফতী ও মুহাদ্দিস সাইদুজ্জামান কাসেমি বলেন, আল্লাহর সাহায্য লাভের প্রধান উপায়সমূহ হলো-
সালাত ও ধৈর্য ধারণ: কঠিন সময়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে সালাত ও ধৈর্যের মাধ্যমে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন।
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী লোক ছাড়া অন্যদের ওপর কঠিন।’ (সূরা আল-বাকারাহ, আয়াত: ৪৫)
একনিষ্ঠভাবে দোয়া করা: সকল ধরনের শিরক ও আত্মঅহংকার ত্যাগ করে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে একনিষ্ঠতার সঙ্গে।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
‘আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য চাই।’ (সূরা আল-ফাতিহা, আয়াত: ৫)
তওবা ও ইস্তিগফার: নিয়মিতভাবে ইস্তিগফার করা উচিত, কারণ ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিপদ-আপদ দূর হয় এবং আসমানি সাহায্য নেমে আসে।
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
‘অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন (রহমত ও সাহায্য পাঠাবেন)।’ (সূরা নূহ, আয়াত: ১০-১১)
সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ: সমাজে ভালো কাজের প্রসার ঘটানো এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
‘হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে (আল্লাহর দ্বীনকে) সাহায্য করো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা স্থির রাখবেন।’ (সূরা মুহাম্মাদ, আয়াত: ৭)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন