প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের ক্যাপ্টেন হুদা আল মুসাল্লামি আমিরাতের প্রথম নারী পাইলট হিসেবে ট্রেনিং ক্যাপ্টেনের যোগ্যতা অর্জন করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন দেশের এবং বিভিন্ন অভিজ্ঞতার পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবে। এই দায়িত্ব পালনকে তিনি পেশাগত কর্তব্যের পাশাপাশি একটি জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করছেন।
ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিষ্ঠানে কর্মরত মোট আমিরাতি নাগরিকদের মধ্যে ৭৫ শতাংশ নারী। এই নারীরা ফ্লাইট ডেক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত বিভিন্ন পদে কাজ করছেন। ইতিহাদ নারীদের স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা করে। হুদার এই সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে।
২০০৩ সালে এভিয়েশন শিল্পে প্রবেশ করেন হুদা। ২০১৪ সালে তিনি ইতিহাদ এয়ারওয়েজে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালে টাইপ রেটিং ইন্সট্রাক্টর হওয়ার যোগ্যতা অর্জন করেন। বর্তমানে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চালানোর অধিকারপ্রাপ্ত হুদার আকাশপথে ১০ হাজার ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি এয়ারবাস এ৩৩০, এ৩৪০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালনা করেছেন। তার রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্টে স্নাতক এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর ডিগ্রি।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন