প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধুমতি ব্যাংক পিএলসি এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা গ্রাহক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই চুক্তিটি গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুনোদয় ঘোষ অংশু, যারা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. নূর ই আলম, ভিপি ও হেড অব কার্ড (বিজনেস) এস. এম. আশিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের পক্ষ থেকে এয়ার টিকেট এক্সিকিউটিভ কারিশমা রহমান কলি এবং ব্র্যান্ড ও মার্কেটিং এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিনও অনুষ্ঠানে অংশ নেন।
এই চুক্তির মাধ্যমে মধুমতি ব্যাংকের কর্মকর্তাগণ এবং গ্রাহক কার্ডধারীরা প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসালট্যান্টের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। সুবিধাগুলোর মধ্যে রয়েছে সকল অভ্যন্তরীণ বিমান টিকিটে ৭ শতাংশ ছাড়, সকল আন্তর্জাতিক বিমান টিকিটে ৭.৫০ শতাংশ ছাড়, যেকোনো দেশের প্যাকেজ ট্যুরে ৫ শতাংশ ছাড়, আন্তর্জাতিক হোটেল বুকিংয়ে ৬ শতাংশ ছাড়, স্টুডেন্ট ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ১২ শতাংশ ছাড় এবং সাধারণ ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ৪০ শতাংশ ছাড়। সংবাদ বিজ্ঞপ্তি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন