প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন হোটেলে অনুষ্ঠিত বৈঠকে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুন।
জাইকার পক্ষে উপস্থিত ছিলেন এক্সপার্ট (প্রধান উপদেষ্টা) শোজি আকিহিরো, জাইকা এক্সপার্ট (প্রকল্প সমন্বয়কারী) কাতসুকি নাহো এবং অ্যাডমিন অফিসার ফারজানা শারলিন।
বৈঠকে জাইকার ‘আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস (JICA-BCC-BASIS-TCP)’ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, জাইকার সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর মাধ্যমে চট্টগ্রামে ‘Sustainable Training Model for B-TopSE and B-TopCS’ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় B-TopSE (Be a Top Software Engineer) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মধ্যম ও উচ্চপর্যায়ের আইসিটি প্রকৌশলীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্সের উন্নত প্রশিক্ষণ কাঠামোর আওতায় এ কর্মসূচিতে ছয়টি কোর্স পরিচালিত হবে।
কোর্সগুলো হলো—Architecture 1 (Object-Oriented Analysis and Design), Architecture 2 (Architecture Design and Evaluation), Cloud (Fundamentals of Distributed Systems and Cloud Applications), Agile 1 (Introduction of Agile), Agile 2 (Agile Product Development) এবং Agile 3 (Agile Technical Practices)।
অন্যদিকে B-TopCS (Be a Top Cybersecurity Specialist) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় প্রশিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এ কর্মসূচিতে চারটি কোর্স পরিচালিত হবে। এগুলো হলো—How to Make Top Management Aware of Cybersecurity (TMA), How to Make General Employee Aware of Cybersecurity (GEA), Supply Chain Risk (SCR) এবং Digital Forensics (DF)।
বৈঠকে রাবিপ্রবিতে সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে জাইকার সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যতে জাইকার সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন