প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে এলপিজির সংকট নেই। তিনি উল্লেখ করেছেন যে, যদি কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে, তাহলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের উন্নয়ন ও অগ্রগতি কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আগস্ট মাসে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুতের পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বাজারে এলপিজির সংকট নেই, যা নিশ্চিত করেছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি এবং বাজারদর পর্যালোচনা করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই নিশ্চয়তা প্রদান করেন।
উপদেষ্টা জানান, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি সতর্ক করেছেন যে, অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি না করেন, সে বিষয়ে মন্ত্রী সবাইকে সতর্ক থাকতে বলেছেন।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে পণ্যের বাজারে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হচ্ছে, যা দাম বাড়ানোর কারণ হতে পারে। সরকার এই বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
জাহেদ উর রহমান বলেন, বিগত সময়ের তুলনায় নৈরাজ্যকর পরিস্থিতি থেকে দেশ অনেকটাই বেরিয়ে এসেছে এবং বর্তমানে সহিংসতা উল্লেখযোগ্য হারে কমেছে।
তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি হয়েছে, যা শান্তিপূর্ণ উপায়ে জ্বালানি ও শক্তির ব্যবহারে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনলাইন নিরাপত্তা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধের প্রসঙ্গে তিনি বলেন, একটি যুগোপযোগী ও কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে সমাজে অপতথ্য ও গুজবের বিস্তার অনেকটাই কমে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন