প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিশ্বের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেয়।
রাউন্ড অব সিক্সটিন থেকে ছিটকে পড়ার পর ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলোত্তি সংক্ষিপ্ত ছুটিতে গিয়েছিলেন।
তিনি ছুটি কাটিয়ে ব্রাজিলে ফিরেই পুনর্গঠনে কাজ শুরু করেছেন।
ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানায়, আনচেলোত্তি আগামী বছরগুলোতে কানারিনহাকে কোন পথে নিয়েগ্রসর করতে চান, সেই সম্পর্কে তিনি সংবাদমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন বা শক্তিশালী ফ্রান্সকে অন্ধভাবে অনুসরণ করার প্রয়োজন নেই।
সাবেক ইতালীয়ান কোচ আজ্জুরিদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, স্ক্যান্ডিনেভিয়ানদের কাছে এই হার মূলত একটি প্রজন্মের সমাপ্তি করেছে এবং তরুণ প্রতিভাদের ভিত্তিতে দল পুনর্গঠনের নতুন প্রক্রিয়া শুরু হয়েছে।
আনচেলত্তির বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সাথে তুলনা।
তিনি স্বীকার করেছেন, যেন রদ্রি, পেদ্রি, ফাবিয়ান, অলমো, জুবিমেন্দি, মেরিনো এবং গাভির মতো অসাধারণ মিডফিল্ডারদের জন্য স্প্যানিশ দল লা রোজা আধিপত্য করতে পেরেছে। কিন্তু ব্রাজিল তেমনি কিছু করতে পারেনি।
স্পেনের খেলার ধরন অনুসরণ করার কথা তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি বলেন, 'ব্রাজিলের রক্ষণভাগ ও আক্রমণভাগ ইতিমধ্যেই শক্তিশালী, তাই মিডফিল্ডের সমস্যা সমাধান করাই দলের প্রধান কাজ।'
দল পুনর্গঠনের অংশ হিসেবে নেইমারের জাতীয় দলের অধ্যায় শেষ হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং অনূর্ধ্ব-১৫, ১৭ ও ২০ দলের তরুণ প্রতিভাদের মূল দলে সুযোগ দেওয়ার জন্য নিবিড়ভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ব্রাজিলে থাকার সিদ্ধান্তটি কোনো চুক্তির দায়বদ্ধতা থেকে নয়, বরং এই প্রজেক্টের প্রতি তার আন্তরিক প্রতিশ্রুতি এবং তিনি যে উষ্ণ অভ্যর্থনা ব্রাজিলে পেয়েছেন, সেটিই তার কাছে গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন