প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার অনুমতি প্রদান করেছে। এর ফলে, যাত্রীরা প্রচলিত ব্যাংকিং চ্যানেল বা ট্রাভেল এজেন্সির উপর নির্ভর না করে নিজেদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে সরাসরি টিকিটের মূল্য পরিশোধের সুযোগ পাবেন।
আজ সোমবার, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এই বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বৈধ ভিসা থাকলে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে পারবেন। যেসব বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেগুলোর ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।
যেসব বিদেশি বিমানসংস্থার দেশীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহের নিজস্ব ব্যবস্থা নেই, তাদের পরিষেবায়ও আন্তর্জাতিক কার্ড ব্যবহারের মাধ্যমে সহজে ভ্রমণ করা সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিকিট কেনার এই নতুন সুবিধাটি বার্ষিক নির্ধারিত ‘ভ্রমণ কোটা’-র হিসাবের বাইরে রাখা হয়েছে। তবে, টিকিট ক্রয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও যথার্থতা যাচাই-বাছাই সাপেক্ষে গ্রাহকের কার্ড থেকে নেওয়া অর্থ পুনরায় রিফিল বা সমন্বয় করতে পারবে সংশ্লিষ্ট ইস্যুকারী ব্যাংক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন