প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়
সন্দ্বীপের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের শুভ জন্মদিন উপলক্ষে সন্দ্বীপে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান ডালিম, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল; মোশারফ হোসেন, সদস্য, যুবদল চট্টগ্রাম উত্তর জেলা; মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল পৌরসভা; ফেরদৌস আহম্মেদ কৌশিক, সাবেক সভাপতি, ছাত্রদল পৌরসভা ৮নং ওয়ার্ডের যুবদল নেতা মারুফ আহম্মেদ, পৌরসভা; মোহাম্মদ কামরুল হাসান, সদস্য, আহ্বায়ক কমিটি, ছাত্রদল সন্দ্বীপ উপজেলা; মোঃ মাঈনউদ্দিন, যুগ্ম সম্পাদক, মগধরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও অনুষ্ঠানে যুবদল নেতা জুয়েল, মহিউদ্দিন, রিয়াদ, মেরাজ, মিজান এবং ছাত্রদল নেতা সামছুল আরেফিন শুভ, শিপন রাজা, হেদায়েতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের জন্মদিনে তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন