প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারত, দুই প্রতিবেশী দেশ মুখোমুখি হতে চলেছে।
মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট, যা এশিয়ার হকির ‘ওয়ার্ল্ড কাপ’ হিসেবে পরিচিত, এর উদ্বোধনী ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৫০ মিনিটে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন, ভারতের পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত ঐতিহ্যবাহী অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় হকি দল তাদের সবশেষ প্রস্তুতি সেশন সফলভাবে সম্পন্ন করেছে।
বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত, শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার জন্য। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দিতে তারা কঠোর পরিশ্রম করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
অনুশীলন সেশন শেষে, বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল ইসলাম এবং টিম ম্যানেজার রাহুল রায় দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আশরাফুল বলেন, "ভারতে আসার পর দুই বেলা অনুশীলন সেশনে সবাই বেশ আত্মবিশ্বাসী ছিল। কোচের পরিকল্পনা অনুযায়ী নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে ভাল ম্যাচ উপহার দেয়া সম্ভব।"
ম্যানেজার রাহুল রায়ও আশরাফুলের সাথে একমত পোষন করেছেন। তিনি জানান, "এশিয়ান হকি অন্যতম পরাশক্তি ভারতের বিপক্ষে খেলার আগে পুরো দল বেশ ভাল অবস্থায় আছে। আসরের প্রথম ম্যাচেই ভারতের মত দলের বিপক্ষে খেলাটা কঠিন হলেও বাংলাদেশ দল প্রস্তুত।"
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন