প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ‘দুগ্ধগ্রামের সম্ভাবনা ও করণীয়’ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার, (২৯ নভেম্বর) শেরপুরের
এই সভাটি অনুষ্ঠিত হয় দুগ্ধগ্রাম তিলকান্দিতে। জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা ভেটেরিনারি হাসপাতাল, শেরপুরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় স্থানীয় দুগ্ধ খামারীরা তাঁদের খামারের দৈনন্দিন সমস্যা, খামারের নিরাপত্তা, দুগ্ধ বাজারজাতকরণে প্রতিবন্ধকতা, উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রাপ্তি সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক দুগ্ধগ্রাম তিলকান্দিতে মিল্কভিটার একটি দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র (চিলিং পয়েন্ট) স্থাপনের জন্য গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, দুগ্ধ খামারীদের বাজারজাতকরণ সমস্যা সমাধানে শহরের উপযুক্ত স্থানে দৈনিক ভিত্তিতে একটি দুগ্ধ বিপণন হাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। সভায় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুর; উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর; জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; স্থানীয় দুগ্ধ খামারী ও খামার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ পাশ্ববর্তী খামারী হাসানের খামার পরিদর্শন করেন।
এ সময় তারা খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত বায়োগ্যাস প্ল্যান্টও ঘুরে দেখেন, যা খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের একটি কার্যকর উদ্যোগ। পরবর্তীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগত অতিথিবৃন্দ ১ নং সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ডিম বিতরণ করেন। এ সময় জেলাপ্রশাসক ১ নং সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি ফুটবল এবং সংলগ্ন কামারচর পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল উপহার দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন