প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ ( বাসস) : জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উল্লেখ করেছেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেমের বিকাশ ঘটায়। ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব, এবং এর কোনো বিকল্প নেই।
আজ শুক্রবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন কর্তৃক আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা খেলাধুলায় অত্যন্ত প্রতিভাবান। ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে তরুণদের আরও উৎসাহিত করা এবং তাদের সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।
তিনি বলেন, তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চিফ হুইপ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাফল্য কামনা করেছেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আনিসুর রহমান এমপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন