প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং তাকে অপসারণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহীম।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে তিনি এ অবস্থান কর্মসূচি শুরু করেন।
ইব্রাহীমের অভিযোগ, হলের বিভিন্ন সমস্যা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় গত ১৬ আগস্ট প্রভোস্ট তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। ঘটনার প্রতিবাদে ওই সময় সাধারণ শিক্ষার্থীরা হল কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরে ১৭ আগস্ট ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইব্রাহীম বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন গত বৃহস্পতিবার জমা দেওয়ার কথা থাকলেও বারবার সময় পিছিয়ে দেওয়া হচ্ছে।
চলতি সপ্তাহের বৃহস্পতিবারও প্রতিবেদন দেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে কমিটি কোনো নিশ্চয়তা দিতে পারেনি।
তার দাবি, ঘটনার প্রায় এক ঘণ্টা ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজে সুস্পষ্ট প্রমাণ থাকার পরও দুই সপ্তাহেও তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়া তদন্ত দীর্ঘায়িত করার চেষ্টা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে ইব্রাহীম বলেন, মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তিনবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে প্রক্টর কার্যালয়ে গিয়ে মঙ্গলবারের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হলে অবস্থান কর্মসূচি শুরু করার কথা জানিয়ে আসেন।
ইব্রাহীম বলেন, প্রশাসনকে পর্যাপ্ত সময় দেওয়ার পরও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। একই সঙ্গে অভিযুক্ত প্রভোস্ট এখনো পদে বহাল থাকায় তিনি অবস্থান কর্মসূচিতে বসেছেন।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এবং ছাত্র নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রভোস্টকে অপসারণ না করা পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চলবে।
এ বিষয়ে ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি আবু নাঈম বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে প্রভোস্টকে অপসারণ ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি মানা না হলে আরো কর্মসূচি নেওয়া হবে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন