প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, চারটি ট্রাক, ১৯টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দু’টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৯৭টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ১৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৫টি বাস, তিনটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি, ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ২৭টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, চারটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন