প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা খারাকান্দি, দিঘীরপাড় খাল পুনঃখনন প্রকল্পে নির্ধারিত বাজেটের অর্ধেক অর্থ সাশ্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় উঠে এসেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা দিঘির পার খাল এবং মডেল থানার রুহিতপুর ইউনিয়নের খারাকান্দি খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বিএনপি সরকারের বিশেষ খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়। উক্ত প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা ইউএনও উমর ফারুক স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান করেন এবং সরাসরি কাজের মনিটরিং ও অনিয়ম রোধে কঠোর ভূমিকা পালন করেন।
ফলে দেখা যায় যে, কাজ শতভাগ মানসম্মত হওয়ার পর মূল বাজেট থেকে অর্ধেক পরিমাণ অর্থ বেঁচে যায়। প্রকল্প শেষ হলে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে সাশ্রয়কৃত ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে পে-অর্ডারের মাধ্যমে জমা দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের বক্তব্য অনুযায়ী, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। তিনি জানান, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ী মূল্যে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। তারা সেই চেষ্টাই করেছেন এবং জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।
স্থানীয় এলাকাবাসী মন্তব্য করেছেন, সরকারি প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের দাবি কিংবা বাজেট বৃদ্ধির খবর সাধারণ হলেও, প্রকল্প শেষে উল্টো ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬ শত ৯৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ঘটনা বিরল। কেরানীগঞ্জের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। এভাবে কোনো সরকারি অফিসারকে আগে দেখা যায়নি কাজ করতে। তারা মনে করেন, দেশের মধ্যে যদি এ ধরনের সরকারি অফিসার প্রতিটি ইউনিয়নে থাকেন, তবে দেশের উন্নয়নে অনেক অগ্রগতি আসবে। তারা একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে কেরানীগঞ্জে ইউএনওর স্বচ্ছতা ও জবাবদিহিতার পদক্ষেপকে উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন