প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালীতে ইরান হামলার মাত্রা বৃদ্ধি করেছে। প্রণালীর নিকটে পৃথক দুটি ঘটনায় দুটি কনটেইনার ও পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেলের দাম কমানোর প্রচেষ্টাকে ব্যাহত করতে নতুন কৌশল গ্রহণ করেছে তেহরান।
সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড নামের কনটেইনার জাহাজটি হামলার শিকার হয়ে চলাচলের সময় ডুবে যায়। এতে আগুন লেগে যায় এবং নৌযানটি ডুবে যায়। জাহাজটির ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। অপরদিকে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী একটি জাহাজও ডুবে গেছে।
সম্প্রতি ইরান হরমুজ প্রণালীতে হামলার সংখ্যা বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমানোর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোর প্রচেষ্টাকে ব্যাহত করতে দেশটি নতুন কৌশল গ্রহণ করেছে।
এদিকে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংককে শত্রুপক্ষের সামরিক কার্যক্রম, গুপ্তচরবৃত্তি ও তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ইরানের পক্ষ থেকে।
ইরান ইস্যুতে বুধবার ইসরাইলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন ইয়ামিন নেতানিয়াহু জানান, আগাম হামলা বা নির্বাচনের আগে সামরিক সংঘাত তাদের জন্য সুবিধাজনক নয়। তবে, ইরানি হামলার ক্ষেত্রে ইসরাইল যে কঠোর জবাব দেবে, তা তিনি পুনর্ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন