প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে প্রাইভেটকার এবং মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে সারজিল সিকদার (২২) নামের এক কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের শহরতলির গোবরা মাদরাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম এবং শাহ আলম সিকদারের ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলে শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন