প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার সোনাডাঙ্গা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় আওয়ামী লীগ নেতা এড. এম এম মুজিবর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলার একটি আদালত। গতকাল বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর জামান তার জামিন আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে তিনি ৮ সপ্তাহের জামিনে মুক্তি পেয়েছিলেন।
এম এম মুজিবর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতি।
সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা বাসস’কে বলেন, ‘এম এম মুজিবর রহমান সোনাডাঙ্গা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি গত ১৩ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে মুক্তি পেয়েছিলেন। গতকাল বুধবার তিনি খুলনার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক। আদালত তাঁকে কারাগারে নেয়ার ব্যবস্থা করেছেন।
উল্লেখযোগ্য, যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন খুলনায় আওয়ামী লীগ নেতাদের সংগঠিত করে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অ্যাডভোকেট মুজিবর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন