প্রিন্ট এর তারিখঃ ৬ই নভেম্বর, ২০২৬ইং; ১২:২৩ এম || প্রকাশের তারিখঃ ৫ই নভেম্বর, ২০২৬ইং; ১১:৪৬ পি.এম
বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
ক্রীড়াচর্চা ও সম্প্রীতি বাড়াতে বাকৃবির শাহজালাল হলে ক্রিকেট টুর্নামেন্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন করা হয়েছে। হলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। এ সময় শাহজালাল হলের বিভিন্ন লেভেল ও অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে মো. আতিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও ইতিবাচক শিক্ষাঙ্গন গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম।
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়জীবন কেবল শ্রেণিকক্ষ, পরীক্ষা কিংবা একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময়টিই একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়। ক্যাম্পাসে এমন ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করে এবং আবাসিক হলের শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"