প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের ৯৯৯৪ বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যান্সারের চিকিৎসার জন্য। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। পেরেইরা ৮৩ বছর বয়সী, এবং ২০০৩ সালে তার শরীরে হজকিন্স লিম্ফোমা ক্যানসার ধরা পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পারেইরার স্বাস্থ্য নিয়ে কিংবা কখন তিনি চিকিৎসার জন্য এসেছেন, সে বিষয়টি সম্পর্কে তারা কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করবে না।
পারেইরা অতীতে ২০০৬ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দলটির সঙ্গে ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপ জেতার কৃতিত্ব অর্জন করেন। ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে, তিনি জাতীয় দলের কোচ হিসেবে ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে সেলেসাওরা মোট ১২৪টি জয়, ৩৯টি ড্র এবং ১৪টি ম্যাচে পরাজিত হয়েছে।
এছাড়া, ব্রাজিলের এই কোচ ১৯৭০ সালের বিশ্বকাপেও জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন। ওই বছরের বিশ্বকাপের শিরোপা অর্জনের সময় তিনি দলের সঙ্গে ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালের টুর্নামেন্টে লুইজ ফেলিপে স্কলারির অধীনে সমন্বয়কারী হিসেবে কাজ করেছিলেন।
ব্রাজিলের বাইরেও কিংবদন্তি কোচ পেরেইরা বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশ্বকাপ দলের কোচিং করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০) অন্তর্ভুক্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন