প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রামীণ কৃষির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই পাওয়ার টিলার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ব্র্যাকের রামগতি উপজেলা কার্যালয়ে (লক্ষ্মীপুর-১ অঞ্চল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউসুফ। অনুষ্ঠানে সংস্থাটির দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নাজমুল হোসেন মজুমদার, প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, রামগতি শাখা ব্যবস্থাপক মো. রইস উদ্দিন এবং রামদয়াল শাখার ব্যবস্থাপক শেখর সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্র্যাকের রামগতি শাখা ব্যবস্থাপক মো. রইস উদ্দিন জানিয়েছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসারে ব্র্যাক এই কার্যক্রম গ্রহণ করেছে। এর আওতায় উপজেলার চররমজি এলাকার রোকসানা আক্তার এবং আবদুল মন্নান দম্পতির মধ্যে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। তদুপরি, তাদেরকে এটির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান কৃষি খাতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্র্যাকের উদ্যোগ টেকসই কৃষির বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে। ব্র্যাকের এই কর্মসূচি গ্রামীণ কৃষিতে প্রযুক্তির প্রভাব ফেলতে, উৎপাদন বৃদ্ধি করতে এবং কৃষি শ্রমিকদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন