প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার বাংলাদেশ সেবাশ্রম প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কিশোর কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক সুনীল চক্রবর্তী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদস্য অশোক মুখার্জি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আহ্বায়ক সুনীল চক্রবর্তী বলেন, “বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলেই সমাজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই।”
নবনির্বাচিত সভাপতি কিশোর কুমার চক্রবর্তী তার বক্তব্যে বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নাজিরপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করা হবে।”
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, পিরোজপুর সদর উপজেলা সভাপতি পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জী, জেলা সদস্য সচিব প্রদীপ চক্রবর্তী, নির্মল চ্যাটার্জী, অধীর রায় ও সজল চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা সংগঠনের ঐক্য, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিশোর কুমার চক্রবর্তীকে সভাপতি, সিদ্ধার্থ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং মানিক চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নাজিরপুর উপজেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন