প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে অনুষ্ঠিত নৈশভোজে, যা বিশ্বনেতাদের সম্মানে আয়োজন করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এই নৈশভোজটি বুধবার তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর গ্রিন জোনে আয়োজন করা হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এই আয়োজন করেন তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় অন্যান্য নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনে যোগদান করেন তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান। সফরের সময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন