১০:৪৮ পি.এম
গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৮) ও আনিছুর রহমান (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফুলছড়ি উপজেলার ঘোলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: বিভিন্ন সময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রতিষ্ঠানের অবকাঠামোর হয়নি উন্নয়নমোরেলগঞ্জে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার ও সহ-সুপারের দ্বন্দ্ব চরমে
গ্রেফতারকৃত আলমগীর হোসেন ও আনিছুর রহমান উক্ত এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তারা সম্পর্কে দুই ভাই।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আলমগীর হোসেনের কাছ থেকে ৫০ পিস ও আনিছুর রহমানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার দুপুরে আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের অংশগ্রহণে মহাপিণ্ডদান অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন