প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু ঘটেছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে কারাগার থেকে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এই আসামির বাড়ি ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকায়, চটকু শেখের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, সুলতান শেখ গত বছরের ১১ ডিসেম্বর থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন। তিনি শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত ছিলেন এবং এর আগে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রচণ্ড শীতে তার শ্বাসকষ্ট বাড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া জানিয়েছেন, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদী সুলতান শেখ শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন