প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ট্রাফিক পুলিশের পোশাক ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। শেষ পর্যন্ত সিএনজি ও অটোরিকশা চালকদের সচেতনতার কারণে আটক হয়েছে এক ভুয়া ট্রাফিক পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সুমন গাজী, যিনি হাজীগঞ্জ উপজেলায় বাস করেন। জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই চাঁদপুরের পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশ পরিচয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। ঘটনার দিন, মঙ্গলবার, তিনি প্রথমে নিজেকে ট্রাফিক পুলিশের সদস্য পরিচয় দেন। এরপর তিনি নিরাপদ সড়কের সদস্য বলেও দাবি করেন। কিন্তু চালকদের সন্দেহ হলে তারা তাকে আটক করে, এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ডোপ টেস্ট করলে তার মাদক সেবনে নিহিত প্রমাণ মেলে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অসহায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে পাওয়া টাকায় মাদক সেবন করতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতে পাঠানোর পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, কেউ যদি পুলিশের পরিচয় দিয়ে অবৈধভাবে টাকা দাবি করে, তাহলে তার পরিচয় নিশ্চিত করে দ্রুত পুলিশকে জানানো উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন