প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারের আমিনবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে এলাকার বাসিন্দারা মাদকবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। একই সঙ্গে পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী স্লোগানের পাশাপাশি আলতাফ হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান।
মানববন্ধনের সভাপতিত্ব করেন আমিনবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন ফালান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনবাজার ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশের সদস্য মো. সাইফুদ্দিন।
এ সময় হাজী মোহাম্মদ আমজাদ হোসেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, আমিনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হোসেন আলী, আবিদ হোসেন, চেয়ারম্যান, গ্রিন আমিনবাজার সমাজসেবা সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা উল্লেখ করেন, মাদক শুধু একজন মানুষকে নয়, বরং একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই আমিনবাজারকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত কেউ যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আমিনবাজারে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, তারা মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ আমিনবাজার গড়তে ঐক্যবদ্ধ। একই সঙ্গে পুলিশ সদস্য আলতাফ হোসেন হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদক নির্মূল, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পুলিশ সদস্য মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন