প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে নিহত ফিলিস্তিনির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৪ হাজার ৬০৯ জনে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন এবং ৩৮ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী সহিংসতায় আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৭২ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন