প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুর শহরে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেওড়া জল ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে দুটি বিরিয়ানি ব্যবসাপ্রতিষ্ঠানকে।
বুধবার, জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পশ্চিম খাবাসপুর মেডিকেল বাজারের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম।
অভিযান চলাকালে দুইটি পাশাপাশি অবস্থিত হাজি বিরিয়ানি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে বিষাক্ত রং ও কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য-সংক্রান্ত প্রযোজ্য আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ পরে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।
জেলা প্রশাসন জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন