প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে এসআরবি-৪ এর অভিযানে বোম ডিসপোজাল ইউনিট ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায়, এসআরবি-৪ এবং সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৫টি তাজা ককটেল উদ্ধার এবং নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ এবং সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নাশকতার উদ্দেশ্যে আশুলিয়ার বাইপাইল জামগড়া এলাকায় বেশ কিছু বিস্ফোরক রাখা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য, আভিযানিক দলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেয়। সেখানে অভিযান পরিচালনা করে, নাশকতার উদ্দেশ্যে রাখা লাল ও কালো স্কচটেপে মোড়ানো ৫টি তাজা ককটেল উদ্ধার করে এসআরবি সদস্যরা।
এ সময়, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আভিযানিক দলটি ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। পরবর্তীতে, এসআরবি সদর দপ্তরের বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় উদ্ধারকৃত তাজা ককটেলগুলো নিরাপদে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া এলাকায় জনবসতিহীন খালি জমিতে কৃত্রিমভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা তাজা ককটেলগুলো তৈরি করে দেশে নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় সময়ে ব্যবহারের উদ্দেশ্যে উক্ত স্থানে লুকিয়ে রেখেছিল।
ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-৪ এর অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন