প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার পরিণতি প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই মন্তব্যটি করেন।
পোস্টের শুরুতে, নিজের ফেসবুক আইডি ফেরত পাওয়ার বিষয়টি জানিয়ে মাহফুজ আলম লেখেন, গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের সাইবার গ্রুপ তার আইডি ‘টেকডাউন’ করেছিল এবং শুক্রবার রাতে তিনি সেটি পুনরুদ্ধার করেছেন। আইডিটি পুনরুদ্ধারে সহযোগিতা করা সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজনৈতিক পরিস্থিতি ও পুনর্বাসন (রিকন্সিলিয়েশন) প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা উল্লেখ করেন, সন্ত্রাস ও খুনের রাজনীতির পরিবর্তে বিগত ১৭ বছরের শাসনের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া কোনো ধরনের রিকন্সিলিয়েশনের আলোচনা অসম্ভব। তিনি উল্লেখ করেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনিই সম্ভবত জুলাই অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে প্রথম রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলেন। তবে আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা আত্মপর্যালোচনা নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টের শেষাংশে, দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে মাহফুজ আলম হুঁশিয়ারি দিয়ে লেখেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জানমালের ক্ষয়ক্ষতির জন্য আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা রাষ্ট্র দায়ী থাকবে। চলমান সীমান্তপারের (ট্রান্স-বর্ডার) সন্ত্রাস মোকাবিলায় জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন