প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর এবং পল্লবী থানার বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে আসা এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তিনি বলেন, "এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।" ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন বলে তিনি জানান।
এদিকে একই দিন রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শাহিদুল ইসলাম এ বিষয়ে জানান, আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এছাড়া রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানাধীন নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাভানা টাওয়ারের সামনে ও সাংবাদিক প্লটের সামনে দুর্বৃত্তরা পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন