প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাবার পথেই এগিয়ে চলছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ। এই তরুণ ব্যাটার মাত্র ১৮ বছর বয়সেই পেশাদার ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ওয়ানডে কাপে সমারসেটকে ১৭৪ রানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ল্যাঙ্কাশায়ার।
ল্যাঙ্কাশায়ার প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। দলের হয়ে কিটন জেনিংস ১২৭ বলে ১৫৬ রান করেন। এরপর রকি ফ্লিন্টফ মাত্র ৬৫ বলেই তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। ৭৬ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ইতিমধ্যে তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি ছক্কা।
ল্যাঙ্কাশায়ারের এই ইনিংসে মোট ২০টি ছক্কা এসেছে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে দলটির সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে।
১৩৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে এসে রকি জেনিংসের সঙ্গে ২১৪ রানের দুর্দান্ত জুটি তৈরি করেন। তাদের ব্যাটিং তাণ্ডবেই বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে ল্যাঙ্কাশায়ারের।
এরপর সমারসেট ২৬৯ রানেই অলআউট হয়ে যায়। ল্যাঙ্কাশায়ারের পক্ষে জর্জ বাল্ডারসন ও টম অ্যাসপিনওয়াল ৪টি করে উইকেট নেন। গ্রুপ পর্বে ২০ পয়েন্ট নিয়ে ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় হয়েছে এবং আগামী শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে কোয়ার্টার ফাইনালে ডারহামের মোকাবেলা করবে তারা।
রকির ক্রিকেট ক্যারিয়ারে এটি প্রথম বড় কীর্তি নয়। ২০২৪ সালে মাত্র ১৬ বছর ১১৩ দিন বয়সে ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক করেছে এবং দলটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছে। এর এক সপ্তাহ আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হয় রকি।
এবং পরের বছর ইংল্যান্ড লায়ন্সের হয়ে বাবার রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে লায়ন্সের হয়ে সেঞ্চুরি করে দলের সর্বকনিষ্ঠ শতকধারী হয়ে ওঠে রকি। উল্লেখ্য, সেই ম্যাচে লায়ন্সের কোচ ছিলেন তার বাবা অ্যান্ড্রু ফ্লিন্টফ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন